1. salah.es28@yahoo.com : 21banglatv :
  2. admin@banglawebs.com : banglawebs :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

স্পেনের বার্সেলোনায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

২১বাংলা নিউজ ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ Time View

প্রতিবছরের ন‍্যায় এবারও স্পেনের বার্সেলোনায় যথাযত মর্যাদায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে সম্মিলিত বাংলাদেশি কমিউনিটি।
২১শে ফেব্রুয়ারী ২০২৬ ইংরেজি শনিবার দুপুর ২টার সময় শুরু হয় বার্সেলোনা প্লাসা পেদ্রো অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।
প্রথমেই বাংলাদেশ দূতাবাস বার্সেলোনায় নিযুক্ত অনারারী কন্স‍্যুলার রামন পেদ্রো শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বার্সেলোনা সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে চারজন উচ্চপদস্থ কর্মকর্তা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।এছাড়াও স্থানীয় স্পেনের মুলধারার রাজনৈতিক সংগঠন সোসালিষ্ট পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানান দলের একজন প্রতিনিধি এবং কাসা এশিয়ার ডিরেক্টর গায়েল শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের পাশাপাশি কাতালোনিয়া আওয়ামীলীগ,কাতালোনীয়া আওয়ামী যুবলীগ এবং স্পেন ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বাংলাদেশি কমিউনিটির অন‍্যান‍্য সংগঠনের মধ্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া,বাংলাদেশ মহিলা সমিতি বার্সেলোনা ,বন্ধুসুলভ মহিলা সংগঠন বার্সেলোনা,মাদারিপুর শিবচর উপজেলা সমিতি সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category