1. salah.es28@yahoo.com : 21banglatv :
  2. admin@banglawebs.com : banglawebs :
  3. publisher6772@gmail.com : publisher67 :
  4. t4y8pbdqut@outlook.com : wpmwp137 :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

স্পেনে বিজনেস এসোসিয়েশন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

২১বাংলা নিউজ ডেস্ক
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১ Time View

স্পেনের বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বিজনেস অ্যাসোসিয়েশন, কাতালোনিয়ার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) বার্সেলোনার একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিপলু আহমেদ নিয়াজী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

 

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, প্রবাসী ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ব্যবসায়িক উন্নয়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তব্য দেন শফিউল আলম শফি, জাহাঙ্গীর আলম, বেলাল আহমদ ফারুক, নেছার আহমদ, নজরুল ইসলাম, ইকবাল বকসী, নজরুল ইসলাম আবির, রাসেল আহমদ, তুতিউর রহমান, করিম ওয়াহিদ, আজির উদ্দিন সুহেল, ফখর উদ্দিন মিনহার, আশরাফ হোসেন মামুন, নুরুল আমিন, নোমান আহমদ, জয়দ্বিপ রায়, শুক্কুর আহমেদ সেলিম ও রেদওয়ান হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি সাহাদুল সুহেদ।

বক্তারা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

সভায় সংগঠনের উদ্যোগে বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠান শেষে ঈদ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রবাসী ব্যবসায়ী সমাজের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category